• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৯:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে কসমেটিকসসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

১৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩০:২৫

সুনামগঞ্জে কসমেটিকসসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় থান কাপড় কসমেটিকসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য সুনামগঞ্জ জেলা শহর থেকে জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহলদল সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর থেকে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা থানকাপড়, কসমেটিকস, খাদ্যসামগ্রীসহ এসব চোরাচালানের পণ্য জব্দ করেছে।

জব্দ পণ্যসামগ্রী’র মধ্যে রয়েছে, ভারতীয় ৮৪৮ পিস শাড়ি, ৪২ থান জর্জেট কাপড়, জনসন বেবী লোশন, বড়প্লাস বডি লোশন, নেসলে কিটক্যাট চকলেট, ডাব ক্রিমবার সাবান, কাবেরি মেহেদি কোন। জব্দ এসব পণ্যের মূল্য প্রায় ৪২ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা।

শুক্রবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করে বলেন, এরপূর্বে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর এলাকা থেকে ওইসব চোরাচালানের ভারতীয় পণ্য র‌্যাব জব্দ করে। অভিযানে পুলিশ সহযোগিতা করেছে বলে জানান র‌্যাবের মিডিয়া অফিসার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭