• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:১৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে জামায়াতের সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫৭:২৮

মোল্লাহাটে জামায়াতের সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় উদয়পুর উত্তরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের মোল্লাহাট উপজেলা শাখার আমির মো. হাসমত আলী সর্দার। বিশেষ অতিথি ছিলেন- নায়েবে আমির হাফেজ আবদুস সবুর ও সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহ।

সংগঠনের যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি হাফেজ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা যুব বিভাগের সেক্রেটারি পারভেজ মিয়া, জামায়াতের চুনখোলা ইউনিয়ন আমির মুন্সি আবু দাউদ, উদয়পুর ইউনিয়ন সেক্রেটারি শহিদুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস এম নাসির উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ সময় নেতৃবৃন্দ বলেন- বৈষম্য ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে কোরআনের বিকল্প নেই। তাই আসুন, সকলে কোরানের ছায়াতলে সমবেত হই। আসুন, আমরা ইসলামের আলোকে মানুষের কল্যাণে একটি সুন্দর ও কুরআনের রাষ্ট্র কায়েম করি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪