• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০৯:৪১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি

১৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০৫:৫১

ঘন কুয়াশায় পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পদ্মা নদীর মাঝখানে আটকা পড়েছে চারটি ফেরি।

১৭ জানুয়ারি শুক্রবার সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।

Ad
Ad

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাত থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলি অস্পষ্ট হয়ে যায়, যা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা তৈরি করে। নিরাপত্তার কারণে শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

Ad

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানিয়েছেন, বর্তমানে মাঝ নদীতে আটকা পড়ে আছে ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা নামের চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮




Follow Us