• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:২৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

১৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৯:৫৪

লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিরাজ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৩ জানুয়ারি সোমবার দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানায়, কাঠ বোঝাই দ্রুতগতির ট্রাক্টরটি মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পাশের পুকুরের পানিতে পড়ে গেছে।  চালককে আটক করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭