• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত

১৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৮:১১

লালমনিরহাটে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট হাতীবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে বসতবাড়িতে চাপা দিলে ঘুমন্ত অবস্থায় নুরী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে ঘুমিয়ে থাকা তিন বছরের নাতি আহত আব্দুল্লাহ কে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

১৩ জানুয়ারি সোমবার ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাটিকা পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী বেগম বটতলা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে উপজেলার পাটিকা পারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায়  সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই ঝুপড়ি ঘরটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম আহত নাতি আব্দুল্লাহ ও দাদি নুরি বেগমের মৃতদেহটি উদ্ধার করেছে।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১