• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪০:০২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী শাহাদত গ্রেফতার

৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৮:২১

ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী শাহাদত গ্রেফতার

ভৈরব প্রতিনিধি: ভৈরবের চিহ্নিত ছিনতাইকারী শাহাদত (২৭) কে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শাাহাদাৎ ভৈরবপুর উত্তর পাড়ার আঙুর মিয়ার ছেলে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা সময় উল্লিখিত ছিনতাইকারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শহরে প্রায়ই ঘটছে দিনে রাতে অহরহ ছিনতাইয়ের ঘটনা। ৭ জানুয়ারি সকাল ৬টায় ভৈরব পুর উত্তর পাড়া সিরাজ নগর সড়ক থেকে সোনামগঞ্জের তাহিড়পুর উপজেলার কয়লা ব্যবসায়ী নেসার আহমেদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী। বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে আজ সকাল ৭টা সময় শহরের চিহ্নিত ছিনতাইকারী শাহাদাতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভৈরব শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

Ad
Ad

শহর ফাঁড়ির এ টি এস আই সাইফুল ইসলাম বলেন, শহরে ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ছিনতাইকারী শাহাদাতকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। বাকি ছিনতাইকারীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us