• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৪১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়

৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:২৫

অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হেড কোয়ার্টারের চিঠি ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

৮ জানুয়ারি বুধবার বিকেলে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পতাকা বৈঠকে বিএসএফ ও বিজিবির হেড কোয়ার্টার থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলে জানায় বিজিবি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকা সীমান্তে ১৭৭-এর ২ এস এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল বিএসএফ। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

এর আগে গত ৬ জানুয়ারি সোমবার থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, একই বিষয়ে বিকেলে ভারতের মহদীপুরে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০