• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে জুলাই শহীদদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বাবুনি চ্যাম্পিয়ন

৬ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৫৯:২৩

ফটিকছড়িতে জুলাই শহীদদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বাবুনি চ্যাম্পিয়ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘পাইন্দং ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে নন প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা।

জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ৫ ডিসেম্বর রোববার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।

উদ্বোধকের বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর তরুণ-যুবকরা খেলাধুলা ও লেখাপড়ায় ফিরে এসেছে। যুবকের মাধ্যমেই আগামীর বাংলাদেশ নির্মাণ হবে। তারাই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি মর্যাদা সম্পন্ন দেশ ও জাতিতে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পাইন্দং ফাউন্ডেশনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে ৫২ দিনের তারুণ্যের উৎসব ঘোষণা করেছে। গত ডিসেম্বর-জানুয়ারি মাসে ফটিকছড়িতে খেলাধুলা আয়োজনের একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এটি একটি সুস্থ প্রতিযোগিতা। উপজেলা প্রশাসন ও বর্তমান সরকার এই সুস্থ প্রতিযোগিতার সাথে আছে এবং থাকবে।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, জামায়াত ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমির নাজিম উদ্দিন ইমু ও সাবেক আমির নাজিম উদ্দীন সিকদার।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বাবনি ২-১ সেটে বাবুশিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব রেজাউল করিম ও তানভীর মোস্তফার যৌথ সঞ্চালনায় এতে ব্যবসায়ী ও সমাজসেবক মো. দিদারুল আলম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মুহাম্মদ বেলাল উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর কোম্পানি, সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানুল আমিন, আলহাজ আনোয়ারুল আজিম, জে.বি ব্রিক্সের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, ব্যবসায়ী সেনাউল করিম ও জামায়াতে ইসলামী পাইন্দং ইউনিয়ন শাখার সভাপতি মো. এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬