• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:২১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার-সম্পাদক নাছির

৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১১:২৯

লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার-সম্পাদক নাছির

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারি রোববার বিকাল ৩টায় শাহনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ সরোয়ার হোসেন ৯৪ ভোট পেয়ে সভাপতি এবং মুহাম্মদ নাছির উদ্দিন ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার। এতে প্রধান আলোচক ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ফরিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি ও উপজেলা যুবদলের আহবায়ক মোরশেদ হাজারীসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬