• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৪:৩৯ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:১৩

কালীগঞ্জে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। ৩ জানুয়ারি শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক মিন্টু মিয়া চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ঘোষনগর গ্রামের শুকুর আলীর ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা এলাকায় একটি ইজিবাইক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা একটি র্কাটুন থেকে বেশ কিছু ফেনসিডিল ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে মাদকসহ তাকে আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ১৭০ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল চালকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us