• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৫:০৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

১ মে ২০২৩ বিকাল ০৩:৪০:৫০

কুড়িগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ এপ্রিল রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালের রেল লাইনের পাশে এক নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে নবজাতকটি ৬ থেকে ৭ মাস বয়সী। গর্ভপাত করে নবজাতকের মরদেহটি এখানে ফেলে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Ad
Ad

স্থানীয় রবিউল ইসলাম রবি নামে একজন বলেন, বাচ্চাটি মেয়ে বাচ্চা। মনে হচ্ছে গর্ভপাত করে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে।

Ad

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবজাতকটির বয়স ৬-৭ মাস হতে পারে। কেউ হয়তো গর্ভপাত করে রাতের আধারে এখানে রেখে গেছে। মরদেহটি রেল লাইনে থাকার কারণে আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫০:৫০


বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩০:০৮





রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৩২




Follow Us