• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:৫৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কলেজ অধ্যক্ষ বরখাস্তের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

১ মে ২০২৩ বিকাল ০৩:২১:০১

কলেজ অধ্যক্ষ বরখাস্তের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল রোববার বিকেলে ধারা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজের ছাত্র-ছাত্রীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবৈধ কমিটি কর্তৃক নিয়ম বর্হিভূতভাবে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট অভিযোগের ভিত্তিতে কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি। আমাদের অধ্যক্ষ স্যার অত্যান্ত ভাল মানুষ। আমাদের স্যার কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন।

Ad

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা স্যারকে স্ব-পদে বহাল দেখতে চাই। যদি কমিটির সাথে কোনও প্রকারের দ্বন্ধ থেকে থাকে তাহলে ছাত্র-ছাত্রীসহ সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক।

এ সময় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী সৌরভ আহমেদ, সিরাজুল ইসলাম টুটুল, নাজমুল হোসেন, তিতাস, আরাফাত, রিফাত, শিশির ও রাসেল প্রমুখ।

এতে আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us