• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৭:০৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৭:২৪

নীলফামারীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে আনসার ও ভিডিপি একাডেমির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওই শীতবস্ত্র বিতরণ করা হয় আনসার ও ভিডিপির সদস্যাদের মাঝে। ২৪ ডিসেম্বর জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে প্রায় ৬০০ জন আনসার ও ভিডিপির সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপির সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম, আনসার ও ভিডিপি, নীলফামারী, সার্কেল এ্যাডজুট্যান্ট, জোসনা বেগম, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মস্তারি প্রমুখ।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ও ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালকের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:২১


আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২৫