• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৫:০১ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন: আতিকুর রহমান

২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:৩৮

তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন: আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ খবর রাখেন সবসময়। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন। ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়ক নামকরণ করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহীদ ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দিয়ে সেইসব অসচ্ছল পরিবারকে সচ্ছলতা দিবে। তাঁর নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।

Ad

আতিকুর রহমান রুমন ২২ ডিসেম্বর রোববার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

বগুড়াস্থ জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদবৃন্দের আয়োজনে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আরডিএ পরিচালক আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, গাবতলী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, নূর মো. রিপন, কৃষিবিদ এ কে এম ফজলুল করিম রাঙা, কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, কৃষিবিদ মো. জিয়াউর রহমান পাভেল, কৃষিবিদ ড. মো. আব্দুল মজিদ, কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষিবিদ মো. মুকুল মিয়া, কৃষিবিদ মো. নিয়ামতুল্লাহ, কৃষিবিদ মো. নুরুজ্জামান সজল, কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ এএম শোয়াইব, কৃষিবিদ মো. শিহাব হাসান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মুত্তাকীন, কৃষিবিদ মো. রিজোয়ানুর ইসলাম, কৃষিবিদ এএইচএম নুরুল আনোয়ার, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম ও যুবদল নেতা আনোয়ার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us