• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৩:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মোটরসাইকেল মেকানিক আটক

২০ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৪:৩৭

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মোটরসাইকেল মেকানিক আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ৩৫ বোতল ফেন্সিডিলসহ জামিনি কান্ত (৪৮) নামে এক মোটরসাইকেল মেকানিককে আটক করেছ পুলিশ। এসময় তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

Ad

২০ ডিসেম্বর শুক্রবার ভোর পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক জামিনি আদিতমারী উপজেলার মৃত সুরেশ চন্দ্রের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক।

Ad
Ad

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক শুক্রবার বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জামিনী মোটরসাইকেল মেকানিক এর পাশাপাশি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

আটক আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪


Follow Us