• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:৪৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় কচ্ছপ পাচারের সময় নারী আটক

১৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৭:৩৫

গলাচিপায় কচ্ছপ পাচারের সময় নারী আটক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটক নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩