• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:২৪ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৯, আদালতে একজনের স্বীকারোক্তি

১৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫১:০৭

কটিয়াদীতে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৯, আদালতে একজনের স্বীকারোক্তি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করার পর মরদেহ মাছুয়া বিলে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহতের বড়ভাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত ওই নারী কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহস্রাম ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা। ৯ ডিসেম্বর রাতে তাকে হত্যা করা হয়। ১১ ডিসেম্বর সকালে মাছুয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই নারী তার বৃদ্ধা মা ও ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন। ঘটনার দুই সপ্তাহ আগে তার ছেলে বাবার বাড়িতে চলে যান। ৯ ডিসেম্বর বিকেলে তার মা অন্য মেয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন বিকালে ফিরে এসে দেখেন, ঘর তালাবদ্ধ এবং জানালার টিন খোলা। পরে স্থানীয়রা মরদেহ মাছুয়া বিলে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মামলার ভিত্তিতে পুলিশ বাগপাড়া ও আশপাশের গ্রাম থেকে ৯ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে রহমত উল্লাহ নামে এক আসামি ১৬ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কোড়াল, নিহতের কানের দুল এবং দুল বিক্রির সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বর্তমানে গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের মা মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, তদন্তের অগ্রগতি সন্তোষজনক। আদালতে দেওয়া জবানবন্দি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭