• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৫:৫৭ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫২:৩০

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদার মহান বিজয় দিবস পালিত হয়েছে।  

১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে উপজেলা কর্মকর্তা মঈনুল হকের নেতৃত্বে বিজয়ের মেলা উদ্বোধন করেন এবং স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সমাজ সেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মৎস্য অফিসার দেবাশীষ বাচার, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধারা।

দুপুর ১২টায় উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যোহরের নামাযের পর জাতির শান্তির অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us