• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১৭:৪০ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

১৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২১:১৭

সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। ১৫ ডিসেম্বর রোববার বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে চিনি, গরুর মাংস, সাতকরা ও কম্বল।

Ad
Ad

এছাড়া, অভিযানে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন এলাকায় পাচারকালে রসুন, শিং মাছ ও অন্যান্য চোরাই মালামালসহ পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়। চোরাই এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

Ad

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে চোরা কারবারি ও মাদক ব্যবসা নির্মূলে সরকারের নীতি বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us