• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে মহিষ চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৩:২০

কিশোরগঞ্জে মহিষ চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হাওরের অষ্টগ্রামে চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অষ্টগ্রামের কগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসেন। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখেন। চোর বেঁধে রাখার খবর ছড়িয়ে পড়লে হাজারও বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে পার্শ্ববর্তী নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯