• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:৪৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪:৪২

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না আহমদ (২০) নামের যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামুন আহমদ (৪৫) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার এলাকায় চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুন্না উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত মামুন একই ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ছালিক আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, মুন্না আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় দাসেরবাজার থেকে মোটরসাইকেলে করে বিয়ানীবাজারের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বিপরীত দিক থেকে মামুন আহমদ মোটরসাইকেলে দাসেরবাজারের দিকে আসছিলেন। দাসেরবাজার এলাকায় মুন্নার মোটরসাইকেলে সাথে মামুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মুন্না ও মামুন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে মুন্না মারা যান। মামুনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামে একজনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭