• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৬:৪০:০৪ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর গ্রেফতার

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০১:৩৫

কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রোববার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২০



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২

Follow Us