• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৮:৪৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩১:৩৫

টাঙ্গাইলে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা শ্রমিক দলের উদ্যোগে শিল্পকলা অ্যাকাডেমির অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাছিম।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক প্রমুখ।

এ সময় বিএনপি এবং শ্রমিক দলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে দিনযাপন করেছে। নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বার বার তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের ন্যায় শ্রমজীবীরাও ভালো ছিলো না। তাই আমাদের শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭