• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৯:৪০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

২৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫৪:৫৪

মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ের আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

Ad
Ad

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাউদ্দিনের ৪ বয়সি শিশু কন্যা বড়ির পাশে খেলা করছিল। তসলে উদ্দিন চকোলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

Ad

পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শিশু নির্যাতন ট্রাইবুনাল আইনে একটি মামলা দায়ের করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us