• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:২৬ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

২৮ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৩:০৪

ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সভা-সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সোনাহাট স্থল বন্দর এলাকায় বিএনপির দুগ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় ও আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

এ সময় সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না। এ ছাড়া যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০