• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪৪:০১ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৭:০৬

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজিয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ২৪ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর রাবার বাড়ি রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ গ্রামের বাসিন্দা।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জমুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী রাজিয়া বেগম প্রাণ হারান। তার সঙ্গে থাকা আরও দুই নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

Ad

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহত রাজিয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮





Follow Us