• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৪১:০৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

১৮ এপ্রিল ২০২৩ সকাল ১১:৩৩:৩১

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

আমিনুল ইসলাম মনি, নেত্রকোনা: নেত্রকোনার মদনে কাভার ভ্যান চাপায় শিহাব উদ্দিন খান (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন খান জেলার পূর্বধলা উপজেলার খালিশাপুর গ্রামের শমশের উদ্দিন খানের ছেলে। তিনি পূর্বধলা উপজেলার একটি ইউনিয়নের আনসার কমান্ডার পদে কর্মরত ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শিহাব উদ্দিন ও মাহবুবুর রহমান মোটরসাইকেল যোগে নেত্রকোনা জেলা শহর থেকে খালিয়াজুরি উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে মদন উপজেলা মডেল মসজিদ সংলগ্ন প্রাণ আর এফ এলের পণ্যবাহী একটি কাভার ভ্যান পিছন দিক থেকে তাদের চাপা দেয়। আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শিহাব উদ্দিন খানকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মাহবুবুর রহমান কেষ্টকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চালক পালিয়ে গেলে পুলিশ কাভার ভ্যানটি থানায় নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫

Follow Us