• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীতে শেষ হলো রাস উৎসব

১৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩৫:৫১

পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীতে শেষ হলো রাস উৎসব

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

১৫ নভেম্বর শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের তীরে ভগবত গীতা পাঠ, গঙ্গার পূজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে দেশ ও জাতি জন্য আর্শীবাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, সাগর বা নদীতে পূর্ণিমার জোয়ারে স্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এর আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করে সনাতনী নারীরা।

এ সময় উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয় ওঠে পুরো সৈকত। এছাড়া মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারী। পুণ্যস্নানের মাধ্যমে জ্ঞাত-অজ্ঞাত সকল পাপ মোচন হয়ে আবার নিজেকে পরিশোধন করার এরকম সুযোগ বার বার জীবনে আসুক এই প্রার্থনা করেন কৃষ্ণ ভক্তরা।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শতশত নারী-পুরুষ শুভ সন্ধ্যায় পুণ্যস্নানে অংশগ্রহণ করতে এসেছেন। এবছর যে রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এতে কোনো প্রকার সমস্যা হয়নি। সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে সক্ষম হয়েছি। অনেক মানুষ স্নান করছে কিন্তু প্রশাসনের সহায়তার জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬