• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সাগরে মাছ ধরতে জেলেদের লাগবে অনুমতিপত্র

১৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৪:০৪

সাগরে মাছ ধরতে জেলেদের লাগবে অনুমতিপত্র

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: সাগরে মাছ ধরতে গেলেও লাগবে লাইসেন্স বা অনুমতিপত্র। কক্সবাজারের কুতুবদিয়ার জেলেদের মাছ ধরার অনুমতিপত্র দিচ্ছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বোটের মালিক ও মাঝিদের নির্ধারিত ফি ও তথ্য প্রদানের মাধ্যমে এ লাইসেন্স সংগ্রহ করতে হবে।

জানা গেছে, লাইসেন্স নিতে বোট মালিকের জাতীয় পরিচয়পত্র, মাঝির জাতীয় পরিচয়পত্র, বোটের পরিমাপ, ইঞ্জিনের ক্ষমতা ও মডেল নম্বর, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, ৩০০ টাকার স্ট্যাম্প সাথে আনতে হবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

লাইসেন্সের মেয়াদ হবে ৩ বছর। প্রতি তিন বছর পর নবায়ন করতে হবে বলে জানান উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব।

তিনি বলেন, সাগরে মাছ ধরতে লাইসেন্সটি জেলেদের জন্য বাধ্যতামূলক। এটি বোটের লাইসেন্সের চেয়ে গুরুত্বপূর্ণ। এটি ছাড়া সাগরে মাছ ধরতে গেলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, এই লাইসেন্স আগে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর থেকে দেয়া হতো। এখন কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর থেকেই নিতে পারবেন জেলেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০