• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩২:৫৯ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের লিফলেট বিতরণ

১২ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৭:৫২

রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের লিফলেট বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেহাটের রামপাল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসা ও সোনাতুনিয়া এ, কে নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কেমন শিক্ষাঙ্গণ চান, এ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ৫ আগস্ট পরবর্তীতে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি তারা প্রত্যাশা করেন, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে জানানোর জন্য সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসা ও সোনাতুনিয়া এ, কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এসকল ইস্যুতে মতবিনিময় করেছেন।

রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইমরান হাওলাদার তুহিনের নেতৃত্বে মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

এ সময় উপস্থিত ছিলেন রওনাকুল ইসলাম তয়ন, মো. আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩