• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২০:২৭

সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা চাই সচেতন প্রতিবেশী।

১০ নভেম্বর রোববার এ স্লোগানকে সামনে নিয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাহ ফাউন্ডেশন রসুলপুর সৈয়দপুরের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় রসুলপুর থেকে বের হয়ে পুরো মহল্লা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে শেষ হয়।

প্রবাহ ফাউন্ডেশনের দেয়া পোষাকে সজ্জিত হয়ে স্বেচ্ছাসেবীরা র‍্যালিতে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন প্রবাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. তারিকুল আলন আরবি ও সাবেক কাউন্সিলর মো. আনোয়ারুল ইসলাম মানিক।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এতে অংশ নেয় সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. তমিজুর  রহমান, অর্থ সম্পাদক হাফেজ মো. আব্দুল ওয়াহিদ আশরাফী, সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আজগার আলীসহ অনেকে।

পরে মহল্লার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মশা ও ডেঙ্গু নিধনে স্প্রে করা হয়। পাশাপাশি বাসা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেয়া হয়।

প্রবাহ ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগ দেখে মহল্লার নারী পুরুষ সকলেই সংগঠনের সাথে জড়িতদের প্রশংসা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০