• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:৫০:০৮ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

পলাশে রাতের আঁধারে কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কর্তন

১১ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫১:৫৪

পলাশে রাতের আঁধারে কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কর্তন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ১০ নভেম্বর রোববার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূইয়ার জমির এসব গাছ কেটে ফেলা হয়। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহন চান জানান, আজ সোমবার সকালে তিনি জমি পরিচর্যা করতে এসে বাগানের দেড় বিঘা জমির সব শিম গাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি জানাতে এলাকাবাসীকে খবর দেন। রাতের আঁধারে কে বা কাহারা তার সব সিমগাছগুলো কেটে ফেলে। বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় ধারদেনা করে গাছগুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি।

Ad
Ad

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, শিমগাছ কেটে ফেলার সংবাদ পেয়েছি। কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।

Ad

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮





Follow Us