• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫১:৪৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১০ নভেম্বর ২০২৪ সকাল ১০:০৩:০৮

মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকালে উপজেলার সরকারি এস জে মডেল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

প্রবীণ বিএনপি নেতা আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন। স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল।সভার সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১