• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ০২:১৫:৩৪ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

আটঘরিয়ায় কৃষককে গলাকেটে হত্যা

১৬ এপ্রিল ২০২৩ সকাল ০৮:৩০:২৩

আটঘরিয়ায় কৃষককে গলাকেটে হত্যা

মো. ফজলুল হক, (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় আলহাজ নামের এক কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে।

Ad

১৪ এপ্রিল শুক্রবার সকালে নিজ বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

Ad
Ad

ধারণা করা হচ্ছে পরকিয়ার জেরে এ হত্যাকান্ড হতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন ও ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে ১৪ এপ্রিল শুক্রবার সকালে কৃষক আলহাজকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা একই এলাকার ইসমাইল হোসেনের সাথে সুরাইয়ার পরকিয়ার জেরে এ হত্যাকান্ড হতে পারে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও তার প্রেমিক ইসমাইলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


Follow Us