• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৬:৫৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৮:৪২

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ১ নভেম্বর শুক্রবার রাত দশটা থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়েছে এই নৌরুটের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন জানান, আরিচা কাজিরহাট নৌ রুটের কয়েকটি স্থানে পানির স্তর নেমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। ফলে কয়েকদিন ধরেই ফেরি চলাচলে বিঘ্নতা ঘটছে। একটি ফেরি স্বাভাবিকভাবে চলাচলের জন্য যেখানে আট ফিট পানি থাকার কথা সেখানে পানি রয়েছে ৬ ফিট বা সাড়ে ছয় ফিট। ফলে সে স্থানে ফেরি চলাচল করতে পারছে না।

বিষয়টি বিআইডব্লিউটিসির ড্রেজিং বিভাগ দেখছেন। ড্রেজিং বিভাগের একটি টিম বর্তমানে নৌরুটের নাব্য স্থানে পরিদর্শনে গিয়েছেন। এ বিষয়ে নাব্যতা সংকট নিরসন করে অতি দ্রুতই ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১