• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৭:০২ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:০৪:২০

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ স্টেডিয়াম পাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেডের সভাপতি জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

Ad
Ad

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা সমবায় অফিসার জাফর ইকবাল, সদর উপজেলা সময় অফিসার শামিমা নাছরিন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান।

Ad

সেসময় বক্তারা, সমবায়ের দর্শনের যথাযত প্রয়োগ ও বাস্তবায়নে দেশের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক বৈষম্য নিরসন করতে সকলকে কাজ করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:২৭

বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৭:৪২



দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৭




Follow Us