• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:১৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পল্লি চিকিৎসককে পিটিয়ে হত্যা

২ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫১:৫৪

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পল্লি চিকিৎসককে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আব্দুলাহ (৭০) নামে এক পল্লি চিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

২ নভেম্বর শনিবার সকালে রায়পুর উপজেলা বাঁশগাড়ী দিগুলিয়াকান্দি এলাকায় নতুন বাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার দিগুলিয়াকান্দি এলাকার মৃত আব্দুল সালামের ছেলে।

নিহতের ছেলে ও স্বজনরা জানায়, ইউনিয়নের ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মৃত পল্লি চিকিৎসকের ছেলে শরিফের সাথে ২নং ওয়ার্ডের এরশাদ মেম্বারের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এরশাদ মেম্বারসহ তার লোকজন আজ সকালে বাঁশগাড়ী  নতুন বাজারে সামনে শরীফকে মারতে শুরু করে। পরবর্তীতে বাবা পল্লি চিকিৎসক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে তাকেও বেধরক মারধর শুরু করে। এক পর্যায়ে জ্ঞান হারালে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সদর হাসপাতালে আর এমও মাহমুদুল কবির বাসার বলেন, পল্লি চিকিৎসককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকি বিষয়ে আমরা খতিয়ে দেখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬