• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৩:১১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রামপালে যুবদলের মেডিকাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

৩১ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪৭:২৬

রামপালে যুবদলের মেডিকাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে মেডিকাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

৩০ অক্টোবর বুধবার বিকাল ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে এ মেডিকাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম-আহবায়ক মাইনুল ইসলাম, মো. রায়হান প্রমুখ।

মেডিকাল ক্যাম্প পরিচালনা করেন সম্মানিত অতিথি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, মেডিকাল টেকনোলজিস্ট শরিফুল ইসলাম। মেডিকাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। এ সময় যুবদলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০