• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৬:১৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে নারী প্রতারককে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

২৯ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৯:৩৬

কুড়িগ্রামে নারী প্রতারককে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারণা করতে গিয়ে আক্তার স্মৃতি (২৭) নামে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে আটক ওই নারীকে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।

আটক সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারণা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।

পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আটক ওই নারীর বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২