• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৮:১৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৩২:২৫

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার তেগুরিয়া কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ১ কচুয়া আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন।

এসময় তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আবারও মাঠ পর্যায়ে সরব হয়ে উঠেছে বিএনপি। দলের যখন সুদিন ফিরছে তখন দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে ভোলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনায় তরুণ ও ত্যাগী নেতা কর্মীদের প্রাধান্য দিয়ে দলকে সুসংগঠিত করছি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও প্রস্তাবিত কমিটির সভাপতি আল আমিন মোল্লার সভাপতিত্বে উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির নাছির উদ্দিন মির্জা, মহসীন প্রধান, মনির হোসেন ডলার, মানিক মজুমদার, শাহিন, শাহ ইমরান, দেলোয়ার হোসেন, শাহজালাল, সোলাইমান, জিয়াদুল, অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাওন, হাকিম মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের এনামুল হক মাসুদ গাজী ও রুবেলসহ আরও অনেকে।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ, প্রধানীয়া ছাত্রদলের সাবেক আহবায়ক সভাপতি মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গাজী রশিদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম রনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯