• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

১৩ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২৩:৩৬

হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

আ. আলিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে আটক করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার দিবাগত রাতে  উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্ৰাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হল- দিলগাও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহাগ (২৮), খতিবের ছেলে দুলাল হোসেন (২৬), মৃত আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন (৫২), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান (২২), মৃত শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৮), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৮) ও মৃত আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫০)।

জানা যায়, বুধবার বিকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্ৰামে এস আই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলার এজাহার নামীয় আসামি মাইনুদ্দিন ওরফে ছোটন (২৮)-কে তার বাড়ি থেকে আটক করতে যায়। এসময় ছোটন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চেচামেচি করে। তাকে উদ্ধার করার জন্যে এজাহার নামীয় ২৫ জন আসামিসহ আরও অজ্ঞাত ৪০/৫০ স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এঘটনায় এসআই রাশেদুল ইসলাম ও পুলিশ সদস্য আব্দুর রশিদ আহত হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এঘটনায় হরিপুর থানায় রাতেই ২৫জনের নাম উল্লেখ এবং ৪০/৫০ জন অঙ্গাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দিলগাও গ্রাম থেকে এজাহার নামীয় ৭ আসামিকে আটক করে।

হরিপুর থানার সেকেন্ড অফিসার এস আই দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধাদান ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় চিরুনি অভিযান চালিয়ে এজাহার নামীয় ৭ আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪