• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:৪০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাঙ্গাবালীতে প্রস্তুতি সভা

২৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৯:৫৬

ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাঙ্গাবালীতে প্রস্তুতি সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে কন্ট্রোল রুম খোলা এবং ১০১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও দুর্যোগ চলাকালীল ও পরবর্তী সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য সিপিপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

জরুরী সভায় উপস্থিত ছিলেন, নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মহসিন কবির মৃধা, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার, জনস্বাস্থ্য কর্মকর্তা সাথী বেগম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, বেসরকারি সংস্থার ভার্ক সমন্বয়কারী মোহসীন তালুকদার, জাগো নারীর শাহিন আহম্মেদ, ফরিদ উদ্দিন প্রমুখ।  

এদিকে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি মাঝে মাঝে দমকা বাতাস বইছে। নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭