• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় গলাচিপায় ১১৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

২৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩৭:৪৫

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় গলাচিপায় ১১৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপায় ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া শুরু হয়েছে। ২৪ অক্টোরব বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে বেলা যত বাড়ছে ঝড়ো আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে ১০টায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর সাত্তার হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ এবং গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় মোট ১১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ৮৩ হাজার ৮৯২ জনের ধারণক্ষমতা রয়েছে। প্রয়োজনীয় শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া ৬টি উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সিপিপি, যুব রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে। এছাড়াও তিনি ঘূর্ণিঝড় দানা নিয়ে বিভিন্ন আলোচনা ও সকলকে সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬