• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪১:২৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার মোজাম্মেল

২৩ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৭:২৬

প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার মোজাম্মেল

কুমিল্লা প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ মোজাম্মেল হক৷ তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার, মহালক্ষী পাড়া উত্তর মোল্লা বাড়ির সন্তান৷  মোহাম্মদ মোজাম্মেল হককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করবেন।

মোজাম্মেল হক বর্তমানে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। মহাপরিচালক পদমর্যাদার এই কর্মকর্তা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে ফরেন সার্ভিসে যোগ দেন।

পেশাগত জীবনে চীনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ছাড়াও মোজাম্মেল হক মেক্সিকো এবং যুদ্ধকবলিত লিবিয়াতে অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ করেছেন। এ ছাড়া হেডকোয়ার্টারে নবগঠিত দক্ষিণ আমেরিকা অনুবিভাগের প্রথম মহাপরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাষ্ট্রাচার, সার্ক-বিমসটেক এবং আফ্রিকা অনুবিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গুরুত্বপূর্ণ ওই পদে তাকে নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে মোহাম্মদ মোজাম্মেল হকের চাকরি এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২