• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫৪:৫৩

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় সোহাগ মিয়া (২১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে গাইবান্ধার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন।

সোহাগ মিয়া গাইবান্ধা শহরের মহুরি পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩০ জুন শহরের গোডাউন রোড থেকে হেরোইন বেচা-কেনার সময় গাইবান্ধা সদর থানার একটি টিম অভিযান চালিয়ে সোহাগ মিয়া নামের ওই যুবককে ১১১.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবু মিয়া নামে আরো একজনকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

দীর্ঘ শুনানি শেষে আদালত সোহাগ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেল এবং অপর আসামি বাবুকে বেকসুর খালাস দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০