• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা

২১ অক্টোবর ২০২৪ দুপুর ০১:১৮:২০

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর সোমবার ভোরে উখিয়া ১৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, ভোররাতে ঘরে ডুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী প্রবেশ করে ঐ ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বুকে ও গলায় গুলি করলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আহত অবস্থায় আহমদ হোসেনের মেয়ে আসমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এইরূপ হত্যাকাণ্ড চালায়। পরবর্তীতে অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস-৪, বি-৭ ব্লক দিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০