• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৪:৫৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা দেখতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪ অক্টোবর ২০২৪ সকাল ১১:৪৭:২২

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা দেখতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজার মেলা দেখতে যেতে বাধা দেওয়ায় রুমী খাতুন (১৩) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

১৪ অক্টোবর সোমরার সকালে সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ মরদেহ মর্গে প্রেরণ করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ১৩ অক্টোবর রোববার সন্ধ্যার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ওই এলাকার ফরমান আলির কন্যা ও ময়দান দীঘি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেখতে যাওয়ার জন্য তার মায়ের নিকট অনুমতি চায় । এ সময় মায়ের নিকট হতে কিছু টাকা চান ওই স্কুল ছাত্রী। কিন্তু তার মা তাকে প্রতিমা বিসর্জন দেখতে যেতে নিষেধ করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে তিনি অভিমান করে তার শয়ন ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করেন। অনেক সময় পর তার মা সাংসারিক কাজকর্ম শেষ করে তার মেয়ে রুমী খাতুনের খোঁজ করতে থাকেন। পরে ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাক চিৎকারে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীর সহযোগিতায় দরজা ভেঙ্গে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখতে পান। স্থানীয়দের সাহায্যে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামানো হয়, এর মধ্যেই সে মারা যান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরত হাল প্রতিবেদন শেষে সোমরার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১


বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯






এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১