• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৯:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন আটক

১৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১৭:২৩

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন আটক

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ব্যাটেলিয়নের (৪৮ বিজিবি) বাংলাবাজার বিওপি ও কালাইরাগ বিওপির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্যসহ একটি টাটা ট্রাক ও একটি সিএনজি আটক করা হয়েছে।

১৩ অক্টোবর রোববার আনুমানিক সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল।

এসময় ৫,৬০০ কেজি ভারতীয় আপেল, ১,৭৫০ কেজি চিনি, ও ২৩ বোতল মদ, ১,৭০০ কেজি বাংলাদেশি রসুন, ১০০ কেজি সুপারি, একটি টাটা ট্রাক এবং একটি সিএনজি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭৮, ৫৭, ০০০ (আটাত্তর লক্ষ সাতান্ন হাজার) টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই সকল চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হচ্ছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭