• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:২১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সাবেক সংসদ সদস্য মানিক গ্রেফতার

৯ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৭:২৪

সাবেক সংসদ সদস্য মানিক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তাকে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে সুনামগঞ্জের পুলিশ সুপার  আ. ফ. ম. আনোয়ার হোসেন খান (পিপিএম)) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে সুনামগঞ্জে নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পুলিশের একটি দল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।  সদ্য সাবেক এমপি মানিক সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সদর থানায় দায়ের একটি মামলার পলাতক আসামি। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অপরদিকে র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, মানিককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হবে।

পুলিশ হেডকোয়াটার্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় গত চার সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিককে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে র‍্যাবের একটি দল গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে গেছে। 

গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জন আসামির মধ্যে মানিক ছিলেন ৩ নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী আরও ২০০ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০