• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:২৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মালিকের স্ত্রী নিয়ে রাজমিস্ত্রী উধাও, রাগে মিস্ত্রীর বউকে বিয়ে করলেন মালিক

৬ অক্টোবর ২০২৪ দুপুর ১২:২২:২৬

মালিকের স্ত্রী নিয়ে রাজমিস্ত্রী উধাও, রাগে মিস্ত্রীর বউকে বিয়ে করলেন মালিক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কাজের সুবাদে মাত্র ৮ দিনের পরিচয়ে বাড়ি মালিকের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে নিয়ে পালিয়েছে রাজমিস্ত্রী। এরপর রাগে ক্ষোভে প্রতিশোধ নিতে সেই রাজমিস্ত্রীর স্ত্রীকেই বিয়ে করেছেন ঘর মালিক। ঘটনাটি উপজেলার রাড়ুলী এলাকায় ঘটেছে।

প্রেমিক রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘ দিন যাবৎ শ্রীকান্ঠুপুর গ্রামে ঘরজামাই থাকেন। ভুক্তভোগী ঘর মালিক কামাল সরদার উপজেলার রাড়ুলী এলাকার বাসিন্দা। সর্বশেষ ঘটনাটি জানাজানি হলে উপজেলাব্যাপী ব্যাপক হাস্যরসের যোগান দিচ্ছে।

উভয়ের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগস্ট মাসে রাড়ুলীর কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজে আসেন মোস্তফা দফাদার। এরপর মাত্র আটদিনের পরিচয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে কামালের স্ত্রীকে নিয়ে ১৫ আগস্ট পালিয়ে যায় প্রেমিক রাজমিস্ত্রী মোস্তফা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সর্বশেষ বিষয়টি জানা জানির পর ঘর মালিক কামালের পরিবার স্থানীয়দের সম্মতিতে প্রেমিক মোস্তফার শ্বশুর বাড়িতে যোগাযোগ করেন। এরপর উভয়ের পারিবারিক সম্মতিতে ১৯ সেপ্টেম্বর মোস্তফার স্ত্রীকে বিয়ে করেছেন ঘর মালিক কামাল। বিস্তারিত জানতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার স্বীকার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০